সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ. আফ্রিকাকে আবারও উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়ার পর আত্মবিশ্বাসী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দ্বিতীয় ম্যাচেও দেখাল একই আধিপত্য। সিরিজ বাঁচাতে অধিনায়ক বদলে মাঠে নামা দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকেও বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশের যুবারা।

শনিবার বেনোনির উইলমোর পার্কে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১০৪ রানে জয় পায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ৩০.২ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।

প্রথম ম্যাচের মতো এবারও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে ফলাফলে কোনো বদল আসেনি। আগের ম্যাচে ১৩০ রানে জয় পাওয়া বাংলাদেশ এবার জিতল ১০৪ রানে।

এই ম্যাচে ব্যাট হাতে নেতৃত্বে দারুণ অবদান রাখেন নতুন অধিনায়ক আজিজুল হাকিম। তিন নম্বরে নেমে ৪ চার ও ২ ছক্কায় ৯০ বলে ৬৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন তিনি। আগের ম্যাচের নায়ক সহ-অধিনায়ক জাওয়াদ আবরার এবারও দেখান ঝড়ো ব্যাটিং, ১ চার ও ৪ ছক্কায় ৫৩ বলে করেন ৫৭ রান।

চতুর্থ ব্যাটসম্যান হিসেবে রিজান হোসেন করেন ৫২ রান, ৭১ বলের ইনিংসে ছিল ৪টি চার। শেষ দিকে সামিউন বশির (২৫), ফরিদ হাসান (১৪*) ও আল ফাহাদ (১৫*) ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলে দলকে পৌঁছে দেন ২৬৫ রানে।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন এই ম্যাচে অধিনায়কত্ব পাওয়া জেমস রোলস। এছাড়া কামোগেলো পিরি করেন ২০ এবং কোর্নে বোথা ২৬ রান।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে থেকে আগেই শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার, একই ভেন্যুতে। এরপর দুটি দল জিম্বাবুয়ে সফরে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা