বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে হাইওয়ে থানার সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার করিমপুর হাইওয়ে থানার সামনে থাকা সড়ক দুর্ঘটনায় জব্দকৃত একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেনি হাইওয়ে থানা পুলিশ।

‎গতকাল ‎শনিবার দিবাগত মধ্যরাতে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

‎‎এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, গত ঈদুল আযহার আগে আরএসএফ পরিবহনের বাসটি জেলার মধুখালীতে সড়ক দুর্ঘটনার শিকার হয়। এরপর বাসটি জব্দ করে থানার দেড়শ গজ পশ্চিমে সড়কের পাশে রাখা ছিল। সেখানেই বাসটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।

বাসটি মালিকপক্ষই লোক রেখে দেখাশুনা করত জানিয়ে ওসি বলেন, ‘শনিবার দুপুর থেকে তারাও ছিলেন না। রাত ১২টার দিকে জানতে পারি, বাসটিতে আগুন লেগেছে।’

‎বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা দুর্বৃত্তরা আগুন দিয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক