,

ট্রাভেল ভ্লগার আয় করলেন অর্ধলাখ রুপি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিজের টাক মাথাকে বিজ্ঞাপনের জায়গা হিসেবে ব্যবহার করে ৫০ হাজার রুপি আয় করেছেন ট্রাভেল ভ্লগার শাফীক হাশিম। ভারতের কেরালার আলাপ্পুঝা জেলার বাসিন্দা শাফীক তার মাথায় কোচির একটি হেয়ার ও স্কিন ক্লিনিকের লোগো অস্থায়ীভাবে ট্যাটু করিয়েছেন। এই বিজ্ঞাপন তার পরবর্তী ইউটিউব ভিডিওগুলোতে সুস্পষ্টভাবে দেখা যাবে।

শাফীক ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে জানান, তিনি এক সময় চুল প্রতিস্থাপনের কথা ভাবছিলেন। কিন্তু পরে উপলব্ধি করেন, টাক হওয়া একদমই স্বাভাবিক এবং এতে লজ্জার কিছু নেই। বরং এটাকে একটি সৃজনশীল সুযোগ হিসেবে কাজে লাগানো যায়।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, তিনি সিদ্ধান্ত নেন তার ভিডিও শুটিংয়ের সময় টাক মাথায় বিজ্ঞাপন দেখাতে আগ্রহী ব্র্যান্ডদের আমন্ত্রণ জানাবেন। সামাজিক মাধ্যমে এই প্রস্তাব পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায় এবং বিভিন্ন ব্র্যান্ড ও মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে।

এই চুক্তির অংশ হিসেবে, শাফীক আগামী তিন মাসে অন্তত তিনটি ইউটিউব ভিডিও প্রকাশ করবেন, যেখানে বিজ্ঞাপনটি স্পষ্টভাবে দৃশ্যমান থাকবে। তার ভাষায়, ‘আমি আমার মাথাকে এমনভাবে ভিডিওতে তুলে ধরব যাতে দর্শকদের নজর পড়ে।’ এই ট্যাটু সহজেই রাসায়নিক উপায়ে মুছে ফেলা যায়, তবে শাফীক বলেন, এই ধারণা আপাতত থামছে না।

তিনি দাবি করেন, ‘সম্ভবত আমি ভারতে প্রথম ব্যক্তি-এমনকি হয়তো বিশ্বেও প্রথম-যিনি নিজের টাক মাথাকে বিজ্ঞাপন প্ল্যাটফর্ম হিসেবে ভাড়া দিয়েছেন।’

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই