সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়িা গোলে রোনালদোর যে রেকর্ড ভেঙেছেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে নিউইয়র্ক রেড বুলসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) এই ম্যাচে মেসি করেন জোড়া গোল ও দুটি অ্যাসিস্ট। এর সঙ্গে আরও একটি ঐতিহাসিক রেকর্ড নিজের নামে লেখান আর্জেন্টাইন জাদুকর—পেনাল্টি ছাড়া গোলের তালিকায় এবার পেছনে ফেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে।

শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে মেসি শেষ সাত ম্যাচে ষষ্ঠবারের মতো একাধিক গোল করলেন। শুধু আগের ম্যাচেই গোল পাননি, আর সে ম্যাচেই হেরেছিল করেছিল তার দল ইন্টার মায়ামি।

এই ম্যাচের পর এমএলএস-এ দুই বছরের মধ্যে কমপক্ষে ৩৫ গোল ও ২৫ অ্যাসিস্ট করা পঞ্চম খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন মেসি। এর আগে এই অর্জন করেছিলেন রব্বি কিন (২০১৩-১৪), সেবাস্তিয়ান জিওভিনকো (২০১৫-১৬), কার্লোস ভেলা (২০১৮-১৯) ও কুচো হার্নান্দেজ (২০২৩-২৪)।

সবচেয়ে বড় রেকর্ডটি অবশ্য এসেছে গোলের ক্ষেত্রে। এ ম্যাচের জোড়া গোলের মাধ্যমে পেনাল্টিবিহীন (নন-পেনাল্টি) গোলের সংখ্যা দাঁড়িয়েছে মেসির ৭৬৪টি, যা ছাপিয়ে গেছে রোনালদোর ৭৬৩টি নন-পেনাল্টি গোলকে। যদিও রোনালদোর মোট গোল সংখ্যা এখন পর্যন্ত বেশি, তবে মেসি খেলেছেন ১৬৭ ম্যাচ কম। বর্তমানে মেসির মোট ক্যারিয়ার গোল ৮৭৪টি।

এছাড়া আরও একটি অসাধারণ মাইলফলকে পৌঁছেছেন তিনি। ২০০৭ সাল থেকে শুরু করে টানা ১৯টি পঞ্জিকাবর্ষে ৩০ বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখলেন মেসি (গোল+অ্যাসিস্ট)। বার্সেলোনার হয়ে শুরু হওয়া এই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি পিএসজি ও এখন ইন্টার মায়ামিতেও।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা