,

কক্সবাজার থেকে শুরু চট্টগ্রাম বিভাগে এনসিপির পদযাত্রা

news-image

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার থেকে শুরু হলো চট্টগ্রাম বিভাগের ৫ জেলার পদযাত্রা।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা শুরু হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন জানান, শনিবার কক্সবাজারসহ ৫ জেলায় পদযাত্রা কর্মসূচি শুরু করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজার আসছেন। শনিবার সকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরী ও ইনস্টিটিউটের শহীদ দৌলত ময়দানে এসে সেখানে জনসভা অনুষ্ঠিত হবে, যার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন শেষে সকল দলের মানুষ বাস টার্মিনালে জমায়েত হওয়ার ইচ্ছে পোষণ করেছে। কক্সবাজারে জুলাই আন্দোলন যেভাবে শহরের বাইর থেকে শুরু করে ক্রমান্বয়ে শহরে প্রবেশ করেছে। সেই ভাবে প্রবেশ করতে পদযাত্রাটি। জনসভাটি জনারণ্যে পরিণত হওয়ার আশা করছি।’

এস এম সুজা উদ্দিন বলেন, ‘কক্সবাজার রাজনৈতিকভাবে উর্বর ভূমি। এটা আন্তর্জাতিক শহর। আশা করি এখানে গোপালগঞ্জের মতো কোনো ঘটনা হবে না। এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় হয়েছে। আশা করি, সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।’

কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ বলেন, ‘সকল উপজেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা জুলাই গণ-অভ্যুত্থানের মতো বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে জনসভায় রূপ নিবে।’

তিনি বলেন, ‘কেন্দ্রীয় নেতারা ফেরার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং লিফলেট বিতরণ করবেন।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট