সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এনসিপি কি নীতির দল, নাকি সুবিধাবাদী নাটক’

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠার পরও এনসিপির রাজনীতি করতে পারলেও তাকে দলের পদযাত্রা কর্মসূচি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এই নেত্রী।

আজ শনিবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন, ‘আমি কি এনসিপিকে খেয়ে ফেলব? আমি কি এনসিপিকে ভেঙে ফেলব?আমি কি এনসিপিকে ‘‘লেংটা’’ করার জন্য নিযুক্ত? নাকি এই কথাগুলো বলা হচ্ছে কারণ আমি প্রশ্ন করতে শিখেছি?’

তিনি লেখেন, ‘আমার প্রশ্ন খুব সোজা-এনসিপি কি এতটাই দুর্বল, এতটাই নীতিহীন, এতটাই অপারগ, যে একজন নীলা ইসরাফিল এর বক্তব্যেই নাকি সব ধসে পড়ে? তা যদি হয় তাহলে আমি বলব, দলটা ভাঙে না, ভেঙে পড়ে। নিজেই নিজের ভার বহনে অক্ষম।’

তিনি আরও লিখেছেন, ‘আমি সেই মানুষ, যে দলটির জন্মলগ্ন থেকে মানুষের জন্য কথা বলেছি। যে দিনের পর দিন রাস্তায়, পথে, মঞ্চে দাঁড়িয়ে এনসিপির নামকে বিশ্বাসযোগ্য করে তুলেছি। যে নারী হিসেবে একা থেকে একা দাঁড়িয়ে থেকেছি, পাশে কেউ না থাকলেও অন্যায়ের প্রতিবাদ করেছি।যে ভয় পায়নি, যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। যে কনসেপ্ট দিয়েছে, কন্টেন্ট বানিয়েছে, প্রচার করেছে, দলের দিকভ্রান্ত পথগুলো নিয়ে প্রশ্ন তুলেছে কারণ আমি দলকে ভাঙতে নয়, গঠন করতে চেয়েছি।’

‘কিন্তু আজ যখন একজন তুষার, যার বিরুদ্ধে নির্যাতন, মিথ্যাচার, দুর্নীতির অভিযোগ প্রমাণসহ উত্থাপন হয়েছে সে দিব্যি দলের ভেতর রাজনীতি করে যাচ্ছে,আর আমি একজন ন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ তাকেই সরিয়ে দেওয়া হয়েছে পদযাত্রা থেকে, তখন প্রশ্নটা উঠবেই এনসিপি কি নীতির দল, নাকি সুবিধাবাদী নাটক’, লিখেছেন নীলা ইসরাফিল।

এনসিপির এই নেত্রী লিখেছেন, ‘আপনারা যারা আজ নীলা এনসিপিকে খেয়ে ফেলবে’ বলে চিৎকার করছেন তারা নিজেরাই কি জানেন না আমি কতটা শ্রম, কতটা রক্ত-ঘাম এই দলে ঢেলেছি?কোনোদিন একটিবারও কি নিজের স্বার্থের জন্য দলকে ব্যবহার করেছি? আমি কাউকে খাই না। আমি কাউকে ভাঙি না।’

‘আমি শুধু সত্যটা বলি। আর সত্য বললেই যদি একটা দল কেঁপে ওঠে তাহলে সমস্যা সত্যে না, সমস্যা সেই দলের ভেতরে।তাহলে বলুন, ভয়টা আসলে কাকে? আমাকে? না নিজেরা নিজেদের মুখ দেখার’, লিখেছেন নীলা ইসরাফিল।

প্রসঙ্গত,এনসিপি যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন দলটির সদস্য নীলা ইসরাফিল। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করে এনসিপি।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা