,

চাঁদের মাটিতে টিকে থাকতে পারে প্রাণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চাঁদের মাটি জীবন ধারণের জন্য উপযুক্ত বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তারা বলছেন, চাঁদের মাটি গবেষণা করে তারা দেখতে পেরেছেন, এই মাটি প্রাণের অস্তিত্ব টিকে থাকতে সহায়ক।

জার্নাল জুল-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, চাঁদের মাটি থেকে সফলভাবে পানি বের করে সেটিকে ব্যবহার করে কার্বন ডাই-অক্সাইডকে অক্সিজেন ও জ্বালানির উপযোগী রাসায়নিক পদার্থে রূপান্তর করা গেছে। এই প্রযুক্তি ভবিষ্যতে মানুষকে চাঁদে টিকে থাকার পথ করে দিতে পারে।

চীনের হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির লু ওয়াং বলেন, “আমরা কখনো কল্পনাও করিনি যে চাঁদের মাটির মধ্যে এমন ‘জাদু’ লুকিয়ে রয়েছে। সবচেয়ে বড় চমক ছিল একটি পদ্ধতিতে পানি নিষ্কাশন এবং ফটোথার্মাল কৌশলে jকার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন উৎপাদনের সাফল্য। এটি জ্বালানির ব্যবহার দক্ষতা বাড়াবে এবং অবকাঠামো তৈরির খরচ ও জটিলতা কমাবে।”

এর আগে বিভিন্ন মহাকাশ সংস্থা চাঁদকে একটি সম্ভাব্য মহাকাশ ঘাঁটি হিসেবে বিবেচনা করেছিল, যেখানে থেকে দূর মহাকাশ অভিযানের প্রস্তুতি নেওয়া যেতে পারে। তবে সেটি বাস্তবায়ন সম্ভব হবে কেবল তখনই, যদি চাঁদের মাটিতেই প্রয়োজনীয় পানি, অক্সিজেন এবং জ্বালানির ব্যবস্থা করা যায়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট