,

গণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো

news-image

নিজস্ব প্রতিবেদক : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ উপলক্ষে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে-২০২৫ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সেখানে চলছে মনোমুগ্ধকর ড্রোন শো।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে জাতীয় সংগীতের মাধ্যমে এই আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

আয়োজনে একে একে চারটি প্রমাণ্য চিত্র প্রদর্শনী হয়। সেগুলো হলো, হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই, ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ, জুলাই ওমেন এবং ‘জুলাই বীরগাঁথা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ড্রোন শো চলছে।

আয়োজকরা জানিয়েছেন, ড্রোন শো শেষে সংগীত পরিবেশনায় থাকছেন জনপ্রিয় শিল্পী সেজান, তাশফি ও সানি। এছাড়া সংগীত পরিবেশন করবে ব্যান্ডদল র‍্যাপার কালেক্টিভ ও আর্টসেল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট