,

৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে

news-image

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট বাংলাদেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

এদিকে, ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন, এটিএম ও সিআরএম যন্ত্রের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেওয়া যাবে বলে ব্যাংকগুলো সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে প্রতি বছর ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করে সরকার। দিনটিতে সাধারণ ছুটি থাকার কথা জানানো হয় তখন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড