,

ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন লিয়াম ডসন

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে সতীর্থের ইনজুরিতে খুলে দিল লিয়াম ডসনের জন্য বহু প্রতীক্ষিত টেস্ট দলে ফেরার দরজা। ভারতের বিপক্ষে আসন্ন চতুর্থ টেস্টের জন্য বাঁহাতি এই স্পিনিং অলরাউন্ডারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড।

তরুণ স্পিনার শোয়েব বাশির লর্ডস টেস্টের তৃতীয় দিনে বাঁ হাতের কনিষ্ঠায় চোট পান। এই চোটের কারণে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির বাকি দুই টেস্টে আর খেলতে পারবেন না তিনি। ফলে প্রথম পছন্দের স্পিনারকে হারিয়ে অভিজ্ঞ ডসনের দিকেই চোখ ফিরিয়েছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট।

তিন টেস্টের ক্যারিয়ার নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত উপস্থিতি থাকলেও ঘরোয়া অঙ্গনে ডসনের পারফরম্যান্স বরাবরই নজর কেড়েছে। সবশেষ টেস্ট খেলেছিলেন ২০১৭ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। জাতীয় দলে জায়গা না হলেও হ্যাম্পশায়ারের হয়ে ধারাবাহিক পারফর্ম করে গেছেন। এমনকি ২০২৩ ও ২০২৪ সালে পরপর দুইবার পিসিএ (প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন) কর্তৃক ‘ঘরোয়া ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড়’ নির্বাচিত হয়েছেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে তার অভিজ্ঞতা ও পরিসংখ্যানও সমৃদ্ধ—২১২ ম্যাচে ৩৭১ উইকেট এবং ব্যাট হাতে ৩৫.২৯ গড়ে ১০ হাজার ৭৩১ রান। রয়েছে ১৮টি সেঞ্চুরিও।

এর আগে ২০১৬ সালে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক অভিষেক হলেও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি ডসন। এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলেছেন ৬টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি। শেষ ওয়ানডে খেলেছেন ২০২২ সালের নভেম্বরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর চলতি বছর জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টিতে ৫ উইকেট নিয়ে সিরিজের যৌথ সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি।

এদিকে, ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন দুই পেসার—স্যাম কুক ও জেমি ওভারটন। লর্ডসে রুদ্ধশ্বাস লড়াইয়ে ২২ রানের জয় পেয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড।

আগামী ২৩ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট।

চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জেমি স্মিথ, জশ টং, ক্রিস ওকস।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট