সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ-আ. লীগ শাস্তি পাবেই

news-image

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যদের ওপর হামলার বিষয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নৃশংস এই হামলায় অভিযুক্ত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা শাস্তি ছাড়া পার পাবে না বলে জানানো হয়েছে বিবৃতিতে।

আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে বল হয়, ‘গোপালগঞ্জে আজকের সহিংস আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যদের, পুলিশ এবং গণমাধ্যমের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং একেকজনের ওপর সহিংসভাবে আক্রমণ করা হয়েছে।’

অন্তর্বর্তীকালীন সরকার কঠোর ভাষায় জানায়, ‘এই জঘন্য কাজ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীদের দ্বারা সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শাস্তি ছাড়া রেহাই পাবে না তারা। অপরাধীদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই।’

আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করে বিবৃতিতে বলা হয়, ‘আমরা সেনাবাহিনী এবং পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের জন্য তাদের প্রশংসা করছি এবং এই নানা ধরনের হুমকি সত্ত্বেও যারা তাদের সমাবেশ চালিয়ে গেছেন তাদের অবস্থান এবং সাহসের প্রশংসা করি।’

বিবৃতির শেষদিকে বলা হয়, ‘এই বর্বরতার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে। এটা সম্পূর্ণরূপে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে: আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচার অবশ্যই জয়ী হবে।’

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট