,

‘বিচ্ছেদ’র কথায় মেহজাবীন বললেন অপেক্ষায় থাকতে

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন প্রেমের পর নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। জমকালো আয়োজনে চলতি বছর ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। এরপর ভালোবাসার মানুষটিকে নিয়ে ছুটে বেড়াচ্ছেন দেশ-বিদেশে। যার প্রমাণ মেলে নির্মাতা-অভিনেত্রীর ফেসবুকে।

বিয়ের পর স্বামী রাজীবকে নিয়ে মেহজাবীন উড়াল দেন তার প্রিয় দেশ ফ্রান্সে। ঘুরে বেড়ান দর্শনীয় স্থানগুলোতে। সেখানেই এই অভিনেত্রী তার ভালোবাসার মানুষটিকে তালাবন্দিও করেন! ফ্রান্সের সাইন নদীর ওপর ‘পঁ দে আর্টস’ সেতুতে ‘আদনান-মেহজাবীন’র নাম লিখে তালা দিয়ে নদীতে চাবি ছুঁড়ে ফেলেন এই অভিনেত্রী। সেই ঘটনার ছবিও মেহজাবীন শেয়ার করেন ফেসবুকে।

এবার এই অভিনেত্রী ক্যামেরাবন্দী হন কানাডার মনট্রিয়েল শহরে। আর সেখানকার কিছু ছবি তিনি শেয়ার করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। ছবিগুলোতে বেশ হাসিখুশি, প্রাণবন্ত দেখা গেছে তাকে। কিন্তু এর মাঝেই একজন কটাক্ষ করে বসেন। মন্তব্যে লিখেন, ‘২ বছর পরে তোমার স্বামী তোমাকে ডিভোর্স দেবে, আমরা অপেক্ষায় আছি।’

চুপ থাকেননি মেহজাবীন চৌধুরী, জবাব দিয়েছেন তিনিও। লিখেছেন, ‘অপেক্ষায় থাকেন। তবে আপনার ফিউচারের জন্য শুভ কামনা।’

অভিনেত্রীর পরিপক্ব ও ঠাণ্ডা মাথার জবাবটি প্রশংসা কুড়াচ্ছে ভক্তদের কাছে। অনেকেই অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে ওই কটাক্ষকারীর তীব্র সমালোচনাও করেছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট