,

ভবনের ছাদ থেকে পড়ে আহত শিক্ষার্থীর মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে নুসরাত জাহান শিমু (১৪) নামে আহতএক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনাটি ঘটে।

তার বাবার নাম ইলিয়াস কাঞ্চন সোহাগ। সে মোহাম্মদপুরের তাজমহল রোডের স্থায়ী বাসিন্দা হলেও পরিবারের সঙ্গে ঢাকা উদ্দ্যান এলাকায় থাকত। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃতার চাচা আনোয়ার হোসেন জানিয়েছেন, গত ৩ জুলাই ঢাকা উদ্যান ভাড়া বাসায় দ্বিতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে আহত হয় নুসরাত। ঐ দিন তাদের একটি পারিবারিক প্রোগ্রাম ছিল। সে রাত আনুমানিক নয় টার সময়ে ছাদে গিয়ে মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতা বসত নিচে পড়ে যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিউরোসাজার্রী ইনিস্টিউটে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে চিকিৎসারত অবস্থায় রাত দেড় টায় তার মৃত্যু হয়।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উক্যমং রাখাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আজ মঙ্গলবার বিকালে মৃতার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড