,

জনগণ রুখে দাঁড়ালে মব ভায়োলেন্স বন্ধ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

কক্সবাজার প্রতিনিধি : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব ভায়োলেন্স কোনভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ এখন সচেতন হচ্ছে। জনগণ রুখে দাঁড়ালে এই প্রবণতা বন্ধ হবে। তবে আইন তুলে নেওয়ার অধিকার কারো হাতে নেই।’

আজ সোমবার দুপুরে কক্সবাজারে সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা সংকট ও মাদক পাচার ইস্যু নিয়ে আয়োজিত ‘রোহিঙ্গা ক্যাম্প ও জেলার অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক’ সভা শেষে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম।

সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাদক সমাজে নানা উপায়ে ছড়িয়ে পড়েছে। একে রুখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে জনসচেতনতা তৈরিতে। সমাজ থেকে মাদক নির্মূলে সরকারের পাশাপাশি গণমাধ্যমেরও বড় ভূমিকা রয়েছে।’

মাদকের গডফাদারদের নিয়ে তিনি বলেন, ‘শুধু বাহক নয়, মাদকের পেছনে থাকা গডফাদারদের আইনের আওতায় আনতে হবে। মাদক ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। তাই সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার নিরবিচারে কাজ করে যাচ্ছে।’

কক্সবাজার শহরের বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই-আজম এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ। এছড়াও সেনা, নৌ, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, এপিবিএন, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

সভা শেষে বিকেলে তিনি রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত বিওপি পরিদর্শনে করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট