,

রাজনৈতিক পরিচয় স্পষ্ট করলেন মনির খান

news-image

বহু আগে থেকেই গানের পাশাপাশি রাজনীতি নিয়ে বেশ সরব সংগীতশিল্পী মনির খান। তবে গত কিছুদিন ধরে তার রাজনৈতিক অবস্থান নিয়ে দেশজুড়ে নানা আলোচনা চলছে। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জনপ্রিয় শিল্পী মনির খান দল থেকে পদত্যাগ করেছেন এমন গুঞ্জন উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এবার বিষয়টি সম্পর্কে কথা বলেছেন মনির খান।

রবিবার (১৩ জুলাই) এ বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি বিএনপি থেকে পদত্যাগ করিনি। কিছু স্বার্থান্বেষী মহল ২০১৮ সালের পুরোনো একটি ঘটনাকে সামনে এনে অপপ্রচার চালাচ্ছে।’

পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে তাকে হেয় করতে এ গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে তিনি জানান, বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী তিনি যা অনেকেরই সহ্য হচ্ছে না। এ কারণেই তাকে ঘিরে বারবার ভুল তথ্য ছড়ানো হয়।

এ বিষয়ে তিনি দলের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া গানে যেমন সরব, রাজনীতিতেও তেমন সক্রিয় থাকতে চান বলে জানিয়েছেন মনির খান।

১৯৯৬ সালে একক অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন মনির খান। এরপর ৪২টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে তার। জনপ্রিয় বিভিন্ন অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রে গান গেয়েও শ্রোতাদের মন জয় করেছেন তিনি। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনও শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এ শিল্পী।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের