সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে ইরানে নিরাপত্তা বৈঠকে ইসরায়েলের চালানো এক হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত ১৭ জুন ইরানের শীর্ষ কর্মকর্তারা তেহরানে একটি জরুরি নিরাপত্তা বৈঠকে বসে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পেজেশকিয়ানও।

সেই বৈঠক লক্ষ্য করে ভবনের প্রবেশমুখে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েল। হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকেও একইভাবে হত্যা করা হয়েছিল। কর্মকর্তারা পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, জরুরি বহির্গমনপথ দিয়ে পেজেশকিয়ানকে বের করে নিয়ে আসে।

জানা যায়, পায়ে আঘাত পেলেও নিরাপদে বেরিয়ে আসেন পেজেশকিয়ান। প্রতিবেদনে বলা হয়, বৈঠকের ভেতরের কেউ ইসরায়েলকে তথ্য দিয়ে থাকতে পারে, সেজন্য তারা এত নিখুঁত হামলা চালাতে সক্ষম হয়।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার