,

পিস টিভি বাংলা চালু করতে সরকারকে আইনি নোটিশ

news-image

অনলাইন ডেস্ক : পিস টিভি বাংলা আবারও সম্প্রচারের দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান। আজ রবিবার পাঠানো ওই নোটিশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে। বিষয়টি আইনজীবী নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার পর পিস টিভি বন্ধ করে দেওয়া হয়। হামলাকারীদের একজন নাকি জাকির নায়েকের বক্তব্যে উদ্বুদ্ধ ছিল—এমন অভিযোগের ভিত্তিতে টিভি চ্যানেলটির সম্প্রচার বন্ধ করা হয়।

তবে, গত ১৯ আগস্ট ইউটিউবে প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে জাকির নায়েক বলেন, ‘পিস টিভির বাংলা, ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষার সম্প্রচার স্যাটেলাইটের মাধ্যমে চালু আছে। মূলত বাংলাদেশ ও ভারতে ডাউনলিংকের অনুমতি না থাকায় এসব দেশের ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার সম্ভব হচ্ছে না।’

তিনি জানান, বাংলাদেশে পুনরায় সম্প্রচারের জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে। সরকারের অনুমোদন পেলেই কয়েক দিনের মধ্যেই পিস টিভি বাংলা আবার দেখা যাবে ক্যাবল নেটওয়ার্কে।

এই প্রেক্ষাপটেই আইনজীবী আশরাফ উজ্জামান চ্যানেলটির সম্প্রচার চালুর দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই