,

ট্রাম্পকে হত্যাচেষ্টা, ৬ গোয়েন্দা কর্মী বরখাস্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় ছয়জন সিক্রেট সার্ভিস এজেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন এর অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত বছর ১৩ জুলাই পেনসিলভিনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে হামলা শিকার হন ট্রাম্প। সেখানে আয়োজিত জনসভায় ভাষণ দিতে মঞ্চে উঠেছিলেন তিনি। সে সময় নিকটবর্তী এক ভবনের ছাদ থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। হামলাকারীর গুলিতে ট্রাম্প ও তার আশেপাশের কয়েকজন আহত এবং এক সমর্থক নিহত হয়েছিলেন। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়। ওই ঘটনার পর সিক্রেট সার্ভিসে একাধিক তদন্ত শুরু হয় এবং সংস্থাটির পরিচালক পদত্যাগ করেন।

গতকাল মার্কিন সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্বরত ওই কর্মকর্তারা ১০ থেকে ৪২ দিনের জন্য সাময়িক বরখাস্ত থাকবেন। সাজাপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় বা বরখাস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

পেনসিলভিনিয়া ঘটনার কয়েকদিন পরই আরেকবার হুমকির মুখে পড়েছিলেন ট্রাম্প। ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজ মালিকানাধীন গলফ কোর্সে অবকাশযাপনে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট পদপ্রার্থী। সে সময় কোর্সের কাছে থেকে ট্রাম্পের হত্যার উদ্দেশ্যে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে বন্দুকসহ আটক করা হয়।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই