,

‘মাঠের বাইরে বসে খেলা যাবে না, প্লেয়ার হিসেবে আসুন’

news-image

অনলাইন ডেস্ক : বিএনপিকে বাইরে বসে নয়, বরং প্লেয়ার হিসেবে মাঠে খেলতে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘এখন অবস্থা এমন যে বিএনপির বিবেচনায় নাকি সব হবে, এটা হতে দেওয়া হবে না। মাঠের বাইরে বসে খেলা নিয়ন্ত্রণ করা যাবে না। খেলতে হলে প্লেয়ার হিসেবে মাঠে আসতে হবে।’

আজ শুক্রবার যশোর শহরের হোটেল ওরিয়নে জুলাই আন্দোলনের আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাদের উদ্দেশে হাসনাত বলেন, ‘জুলাই আন্দোলনসহ গত ১৬ বছরের আন্দোলনে তৃণমূলের কর্মীরা নির্যাতিত হলেও নেতারা বিলাসী জীবনযাপন করেন। তারা আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা করেন। আমরা বলি তৃণমূলের কর্মীদের ত্যাগ ও রক্তের সঙ্গে বেঈমানি করবেন না।’

ফ্যাসিজমকে ফেরানোর ছক আঁকা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘কমিশনের অনেকের কার্যক্রম সন্দেহজনক। তাদের বিরুদ্ধে সোচ্চার আছে জুলাই যোদ্ধারা।’

নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘অনেকে বলে আমরা নির্বাচন পেছাতে চাই, এটা ঠিক না। আমরা নির্বাচন চাই, কিন্তু অনেকে সংস্কার ঠেকানোর নামে নির্বাচন পেছাতে চায়। আমাদের দাবি- জুলাই সনদ, বিচার, নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে।’

হাসনাত বলেন, ‘আমরা বাংলাদেশপন্থী নির্বাচন কমিশন, গণমাধ্যম ও সরকার দেখতে চাই। ব্যক্তি পূজা সিস্টেমে চলছে, এর থেকে বের হতে হবে।’ এজন্য ৩ আগস্ট জুলাই সনদ দাবির আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

৫ আগস্টের পূর্ববর্তী ব্যবস্থা ত্রুটিপূর্ণ উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘ওই ব্যবস্থায় ফেরা যাবে না। আওয়ামী লীগ ও হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, তাদের নিয়ে নির্বাচন হবে না।’

তিনি আরও বলেন, ‘আগামীতে ৫ আগস্টকে মব বলা হবে। কারণ আওয়ামী লীগকে ভোটে ফেরানোর নামে অপরাজনীতি চলছে। এটা হলে তারা আমাদের জঙ্গি আখ্যায়িত করবে।’

জুলাই আহতদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে না এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসনাত বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টার বেতন দেওয়া অপচয় হয়েছে। তিনি জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সমন্বয় করতে পারছেন না। তবে আহতদের চিকিৎসার বিষয়ে এনসিপি ভূমিকা পালন করবে।’

মতবিনিময় সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, নুসরাত তাবাসসুমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া এতে যশোরের ৪ শহীদ পরিবারের সদস্য ও ১৫ জন আহত জুলাইযোদ্ধা অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট