,

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী দ্বিতীয় দফা শুল্ক আলোচনার প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দফার প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে কয়েক ঘণ্টা আগে। বিষয়টি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকই অন্তর্ভুক্ত ছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ঢাকায় বসেই আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইটবিষয়ক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

উভয় পক্ষ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় আবার আলোচনা শুরু করবে। এ ছাড়া শুক্রবারও আলোচনার আরেকটি দফা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চিঠি পাঠিয়েছেন। সেখানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে তার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে চায়। সে লক্ষ্যেই ওয়াশিংটন ডিসিতে আলোচনা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড