,

বন্যায় তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

news-image

অনলাইন ডেস্ক : দেশের চলমান আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে আজ বৃহস্পতিবার কুমিল্লা, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। তিন বোর্ডের একযোগে নেওয়া এ সিদ্ধান্তে লাখো পরীক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হচ্ছে।

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু আজকের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। আগামীকাল থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে।

বোর্ডগুলোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি খুব শিগগিরই সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে পরীক্ষার্থীদের নিয়মিত খোঁজ রাখার জন্য নিজ নিজ প্রতিষ্ঠান ও বোর্ডের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় এ বোর্ডের অধীনে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ১৩ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে বলে জানানো হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমাদের বোর্ডের পরীক্ষা সারাদেশে একই প্রশ্নে একযোগে নেওয়া হয়। তাই কোনো নির্দিষ্ট এলাকায় সমস্যা দেখা দিলে আংশিক পরীক্ষা গ্রহণের সুযোগ থাকে না। এ কারণেই সারাদেশে আজকের আলিম পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছি।

একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডও।

বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর বলেন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষাগুলো একই প্রশ্নপত্রে দেশজুড়ে একযোগে নেওয়া হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অঞ্চলে প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সারাদেশের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড