,

বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাস উল্টে পুকুরে, নিহত ৩

news-image

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগাছায় বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

গতকাল বুধবার রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার সৈয়দপুর ও দেউতি সড়কের বেলতলী জব্বারের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনায় আহত দুই নারী, এক শিশু ও এক বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন নববধূর কাকা শ্রী হরিপদ শীল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রংপুর মহানগরীর নজিরেরহাট চন্দনপাট বাবুপাড়া এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ৬০ থেকে ৬৫ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এলাকায় একটি বিয়ে বাড়িতে দাওয়াত খেতে আসেন। ফেরার পথে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা মোড় জব্বারের দোকান এলাকায় রংপুর থেকে পীরগাছাগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরে পড়ে যায়।

তাৎক্ষণিক এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং ফায়ার সার্ভিসে কল দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শিশুসহ দুজনের লাশ উদ্ধার করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে পুকুরে পড়ে থাকা বাসটি সোজা করে রাখেন তারা।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শওকত আলী জোয়ার্দ্দার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল ও পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহত ও নিহত কারও নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসটি এখনো পুকুরে আছে।’

এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, রাতে একটি বাস উল্টে পুকুরে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত ও নিহতের নাম পরিচয় শনাক্তের কাজ চলছে। সড়কে এখন যান চলাচল স্বাভাবিক আছে।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই