,

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৫৭৬ কোটি টাকার বিও হিসাব অবরুদ্ধের আদেশ

news-image

আদালত প্রতিবেদক : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকা মূল্যমানের ২৬টি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকায় আজ বুধবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দিয়েছেন।

আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. মশিউর রহমান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে মানলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য সাত জন সদস্যের একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ সংশ্লিষ্ট ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিও হিসাবসমূহ নগদায়নসহ অর্থ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর করার প্রচেষ্ঠা করা হচ্ছে।এসব বিও হিসাবসমূহ নগদায়ন বা অর্থ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। এজন্য বিও হিসাবসমূহ নগদায়ন বা অর্থ উত্তোলন বন্ধ করার জন্য অবরুদ্ধ করা একান্ত আবশ্যক।

এর আগে গত ১৭ জুন সাইফুজ্জামান চৌধুরীর অবৈধভাবে অর্জিত সম্পদ পাচারের মাধ্যমে যুক্তরাজ্যের ১ হাজার ৬০ কোটি টাকার সম্পদ জব্দ করে দেশটির সরকার। তার আগে গত ৫ মার্চ ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা থাকা সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

এ ছাড়া গত ১৭ অক্টোবর সাইফুজ্জামান ও তার পরিবারের নামে থাকা যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রের ৯টিসহ মোট ৫৮০ বাড়ি/অ্যাপার্টমেন্ট/জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন একই আদালত।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট