সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেদ্রোর জোড়া গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেলেন জোয়াও পেদ্রো—আর নামতেই বদলে দিলেন ম্যাচের রঙ। চমৎকার দুটি গোল করে দলের নায়ক হয়ে উঠলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার নৈপুণ্যে ফ্লুমিনেসিকে ২-০ ব্যবধানে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে চেলসি।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয় প্রথম সেমিফাইনাল। ম্যাচের ১৮ মিনিটেই দূরপাল্লার বাঁকানো শটে চেলসিকে এগিয়ে দেন পেদ্রো। ছোটবেলার ক্লাব ফ্লুমিনেসির বিপক্ষে গোল করেও উদযাপন করেননি তিনি।

২৬তম মিনিটে গোল শোধের সুযোগ পেয়েছিল ফ্লুমিনেসি, তবে হারকিউলিসের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন মার্ক কুকুরেইয়া। কিছুক্ষণ পর চেলসির ডিফেন্ডারের হাতে বল লাগলে পেনাল্টির ইঙ্গিত দিয়েছিলেন রেফারি, তবে ভিএআরে দেখে সেই সিদ্ধান্ত বদলে দেন।

দ্বিতীয়ার্ধে, ৫৬তম মিনিটে আবারও আলো ছড়ান পেদ্রো। এনসো ফের্নান্দেসের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। বল ক্রসবারে লেগে জালে জড়ায়।

শেষ দিকে রক্ষণে মনোযোগ দেয় চেলসি, যদিও ফ্লুমিনেসি আক্রমণে চাপ বাড়ানোর চেষ্টা করেছিল। তবে কোনো নাটকীয় প্রত্যাবর্তন সম্ভব হয়নি।

বুধবার জানা যাবে, ফাইনালে চেলসির প্রতিপক্ষ হবে পিএসজি না রিয়াল মাদ্রিদ।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা