সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় নার্সের ফাঁসি হতে যাচ্ছে ইয়েমেনে

news-image

ইয়েমেনে এক ব্যক্তিকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়া ভারতীয় নারী নিমিশা প্রিয়ার ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আগামী ১৬ জুলাই। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, এর আগে গত মাসে ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন করেন।

হিন্দুস্তান টাইমস বলছে, নিমিশা প্রিয়া (৩৭) ভারতের কেরালার বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে ইয়েমেনে নিজের স্বামীর সঙ্গে থাকতেন তিনি। ২০১৪ সালে তার স্বামী ও মেয়ে ভারতে ফিরে আসে। ২০১৬ সালে ইয়েমেন থেকে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। তখন ইয়েমেনের একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন নিমিশা।

সেখানেই ইয়েমেনি নাগরিক তলাত আবদো মেহদির সঙ্গে পরিচয় হয় প্রিয়ার। পরে প্রিয়া ও মেহদি একটি ক্লিনিক খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেন। কারণ ইয়েমেনে কোনো বিদেশি ক্লিনিক খুলতে চাইলে তাকে স্থানীয় কারও সঙ্গে অংশীদারত্বে খুলতে হবে। সে কারণেই মেহদিকে প্রয়োজন ছিল প্রিয়ার। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে মেহদির সাহায্যে ক্লিনিক চালু করেন প্রিয়া। কিন্তু ধীরে ধীরে তাদের ব্যবসায়িক সম্পর্ক তিক্ততায় রূপ নেয়।

হিন্দুস্তান টাইমস বলছে, মেহদি প্রিয়ার কাছ থেকে তার পাসপোর্ট ছিনিয়ে নেন। এর জেরে সেই দেশেই আটকে পড়েন তিনি। এদিকে প্রিয়াকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতেন মেহদি। মেহদি নানাভাবে তাকে অত্যাচার করত বলে পুলিশকে অভিযোগ জানায় প্রিয়া। ২০১৬ সালে গ্রেপ্তার হয় মেহদি। পরে অবশ্য তিনি ছাড়া পেয়ে যান।

২০১৭ সালের ২৫ জুলাই মেহদিকে ঘুমের ইনজেকশন দেন প্রিয়া। সেই ইনজেকশনের ওভারডোজে মৃত্যু হয় মেহদির। প্রিয়া এক বান্ধবীকে সঙ্গে নিয়ে মেহদির দেহটি কেটে ক্লিনিকের ট্যাঙ্কে রেখে পালিয়ে যান। পরে মামলায় ২০১৮ সালে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন প্রিয়া।

পরে সেই নির্দেশের বিরুদ্ধে ইয়েমেনের সুপ্রিম কোর্টে আবেদন জানান নিমিশা প্রিয়া। ২০১৮ সাল থেকে আদালতে লড়াই চালাচ্ছিলেন প্রিয়া। অবশ্য সেদেশের শীর্ষ আদালতেও সেই মামলায় হেরে যান তিনি। এরই মাঝে প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি। এবার তা কার্যকর হতে যাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে এখনো ভারত সরকারের পক্ষ থেকে কিছু করার আছে। তারা ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে এখন আবার যোগাযোগ করবে কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি। ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতিও আসেনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা