,

বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান দল

news-image

ক্রীড়া ডেস্ক : চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। সেই সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।

ঘোষিত এই স্কোয়াডে জায়গা হয়নি বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানের। বেশ কিছুদিন ধরেই তারা উপেক্ষিত পাকিস্তান দলে।

১৫ সদস্যের স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন যথারীতি সালমান আলী আঘা। দলে ফিরেছে মোহাম্মদ নওয়াজ, আব্বাস আফ্রিদি ও সুফিয়ান হাকিম। নতুন মুখ সালমান মির্জা।

চোটে পড়ে দলে সুযোগ পাননি পেসার হারিস রউফ। ঘরের মাঠে অবশ্য তিনি খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে। টানা তিন সিরিজে দলে রাখা হয়নি বাবর, রিজওয়ান ও শাহিনকে।

আগামী ১৬ জুলাই ঢাকা আসবে পাকিস্তান দল। মিরপুর শেরেবাংলায় ম্যাচ তিনটি হবে ২০,২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

পাকিস্তানের মাটিতে গিয়ে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। লড়াইটা এবার তাই প্রতিশোধেরও!

পাকিস্তান স্কোয়াড: সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, সুফিয়ান মুকিম, আহমেদ দানিয়াল ও সালমান মির্জা।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই