,

ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ

news-image

ক্রীড়া ডেস্ক : একটা জয়ে ফিরতে পারে হারানো আত্মবিশ্বাস- এমন ধারণা ছিল বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে। হ্যাঁ, প্রয়োজনীয় সেই জয়ে এসেছে কিন্তু বাংলাদেশ হয়নি আত্মবিশ্বাসী। ফলস্বরূপ লঙ্কান দ্বীপে আরও একটি সিরিজ হারের গল্প লিখেছে টিম টাইগার্স।

মঙ্গলবার (৮ জুলাই) ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ৯৯ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা তাদের খাতায় যোগ করে ৭ উইকেটে ২৮৫। লক্ষ্য তাড়ায় কখনোই জয়ের পথে ছিল না বাংলাদেশ। নিদারুণ ব্যাটিংয়ে ৩৯.৪ ওভারে অলআউট হয় ১৮৬ রানে।

শ্রীলঙ্কার মাটিতে কখনোই ওয়ানডে সিরিজ জিতেনি বাংলাদেশ ক্রিকেট দল। এ যাত্রায় কলম্বোয় প্রথম ওয়ানডে হারে ৭৭ রানে। একই ভেন্যুতে ১৬ রানের জয়ে সমতায় ফেরে সফরকারীরা। তাতে প্রথমবার সিরিজ জয়ের সুযোগ আসে। তবে আত্মবিশ্বাস হারানো বাংলাদেশ দল আরও একবার ব্যর্থ হলো ২২ গজে।

লক্ষ্য তাড়ায় টাইগার ব্যাটাররা উপহার দেয় উদাসীন ব্যাটিং। দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন ওপেনার পারভেজ হোসেন ইমন এবং অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মারেন ডাক। শ্রীলঙ্কার হয়ে ৩টি করে উইকেট নেন আসিথা ফার্নান্দো এবং দুস্মান্থা চামিরা। দুনিথ ভাল্লালাগে এবং ভানিন্দু হাসারাঙ্গা ২টি করে পান।

১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে শ্রীলঙ্কা সফর শুরু করে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হারল ২-১ ব্যবধানে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল, যা শুরু হবে আগামী ১০ জুলাই।

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই