শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যক্তিগত সহকারীসহ ডিপজলের বিরুদ্ধে মামলা

news-image

অনলাইন প্রতিবেদক : এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ব্যক্তিগত সহকারীসহ ঢাকাই সিনেমার অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার (৩৫) বাদী হয়ে এ মামলাটির আবেদন করেন।

এদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মামলার অপর আসামি মনোয়ার হোসেন ডিপজলের ব্যক্তিগত সহকারী মো. ফয়সাল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ জুন রাজধানীর কোরবানির গরুর হাটে অভিনেতা ডিপজলের আগমনের কথা শুনে তার ভক্ত হিসেবে কথা বলতে কথা বলতে গিয়েছিলেন। তখন ডিপজল তার পিএসকে বলে, ‘এই মহিলা এখানে কীভাবে ঢুকলো, বের কর এখান থেকে৷’ পরে ডিপজলের পিএসসহ সেখানে থাকা ৮ থেকে ১০ জন শরীরিকভাবে হেনস্তা, মারধর করে রশি দিয়ে টেনে বের করে দিতে চায়। ভুক্তভোগী আহত অবস্থায় বলেন, ‘আমাকে ছাড়, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার দেবো।’ তখন পিএস বলে, ‘ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবে। ওকে এভাবে মারলে মনের জিদ কমবে না।’

এজহারে বাদী আরও উল্লেখ করেন, পিএসের নির্দেশে একজন ভেতর থাকা একটা ছোট গ্যালান নিয়ে আসে। পরে সে গ্যালনটি বাদীর ঘাড়ের দিকে ঢেলে দেয়। বাদী যন্ত্রণায় কান্না করতে করতে বাসায় যান। পরে ৪ থেকে ১১ জুন ঢাকা মেডিক্যালের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন। ১২ জুন মামলা করতে গেলে ডিপজলের পিএস কল দিয়ে মামলা না করার জন্য হুমকি দেয় বলেও উল্লেখ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

মুনাফাহীন ব্যবসা বড় চ্যালেঞ্জ, তবে জয় সম্ভব: মঈন খান

রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

কসবায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-২, আহত-২

কসবা পৌর সভার ৩৯ কোটি ৭৬ লাখ টাকার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা

লালনগানে ‘৬৫ শতাংশ সুর’ দাবি, শফি মণ্ডলকে ঘিরে বিতর্ক

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: মাহদী আমিন

বন্ধু-সতীর্থ রোনালদো–মদরিচ এবার বিশ্বকাপে মুখোমুখি

সাইবার আইন পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি

স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত, স্ত্রীর মৃত্যুদণ্ড

অপপ্রচার রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর