রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

news-image

সিলেট প্রতিনিধি : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শাসনে গত ১৫ বছরে শাসকগোষ্ঠী প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করেছে। শুধু জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ৩৬ দিনের মধ্যে দুই হাজার মানুষ শহিদ হয়েছেন। শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব। তাদের পুনর্বাসন, সন্তানদের শিক্ষার নিশ্চয়তা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সোমবার (৭ জুলাই) বিকেলে সিলেট নগরীর একটি হোটেল মিলনায়তনে সিলেট জেলা বিএনপি আয়োজিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণ ও শহিদ পরিবারকে দেওয়া সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, এখন আর কেবল কথার রাজনীতি নয়, এখন সময় কাজের। ত্যাগ ও রক্তের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছি। নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না। তাই নির্বাচন জরুরি।

বিএনপি ছাড়া দেশের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে। এতে বিনিয়োগ থেমে যাবে, নারী ও শিশুর নিরাপত্তা হুমকির মুখে পড়বে, বিচার ব্যবস্থা ভেঙে পড়বে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে। অতএব, এখন দেশের প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার।

তিনি বলেন, এমনিতেই হাসিনা পালিয়ে যায়নি। বহু মানুষের আত্মত্যাগ, রক্ত, সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে জনগণ মত প্রকাশে স্বাধীন থাকবে, নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে, তরুণরা কর্মসংস্থান পাবে, জনগণ চিকিৎসার সুযোগ পাবে – এমন একটি কল্যাণমুখী বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা নতুন করে আন্দোলন শুরু করেছি।

বিএনপি মহাসচিব জনগণের সরকার প্রতিষ্ঠায় একটি অর্থবহ নির্বাচন করার তাগিদ দিয়ে বলেন, এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন দেশনায়ক তারেক রহমান। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনও অসুস্থ অবস্থায় আমাদের প্রেরণা ও পরামর্শ দিয়ে চলেছেন। তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে। আমরা একটি অংশগ্রহণমূলক, অর্থবহ নির্বাচন চাই। যে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, এম এ মালিক ও ডা. সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউস, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ্ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম ও মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জিসান খান শুভর ‘নিদয়া’

স্বাস্থ্য খাতের পরিস্থিতিকে ডিজাস্টার বললেন ডা. শফিক

মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে

জ্বালানি সংকটে নাজেহাল রাজধানীবাসী, পাম্পের তেল চলে যাচ্ছে খোলা বাজারে

বায়ুদূষণে আজও শীর্ষ তালিকায় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে

সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেবে সরকার

কৃষি ও শিল্পখাতে বাংলাদেশ-চীন সহযোগিতার নতুন সম্ভাবনা

গাবতলী খেলার মাঠ দখলমুক্ত করার উদ্যোগ, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মেসির জোড়া গোলে নাটকীয় জয় ইন্টার মায়ামির

গভীর রাত পর্যন্ত দলীয় কাজে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেলের দাম সামান্য সমন্বয়, বলছেন জ্বালানি মন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতেও পাম্পে দীর্ঘ লাইন