,

ঋতুপর্ণাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

news-image

বাংলাদেশ নারী ফুটবল দলের ঐতিহাসিক সাফল্য উদযাপন করতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। সোমবার (৭ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এই পুরস্কার ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।

গত বুধবার মায়ানমারকে হারিয়ে বাছাইপর্ব পার করে নারী এশিয়ান কাপে খেলার টিকিট নিশ্চিত করে ঋতুপর্ণা চাকমা ও আফঈদা খন্দকারদের দল। নারী ও পুরুষ মিলিয়ে এটি মাত্র দ্বিতীয়বার, যখন এশিয়ার শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে জায়গা করে নিল বাংলাদেশ। এর আগে কেবল ১৯৮০ সালে কুয়েতে অনুষ্ঠিত আসরে পুরুষ দল একবার খেলেছিল।

ইয়াঙ্গুনে আয়োজিত বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। ‘সি’ গ্রুপে সব তিনটি ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। ১৬ গোল করলেও হজম করেছে মাত্র একটি।

প্রথম ম্যাচেই ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজ জার্সিধারীরা। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক এবং র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মায়ানমারকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে তারা। শেষ ম্যাচে ১৩ ধাপ পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানকে ৭-০ ব্যবধানে পরাজিত করে বাছাইপর্ব শেষ করে কোচ পিটার বাটলারের দল।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসবে নারী এশিয়ান কাপের মূল আসর। ইতোমধ্যে ১২ দলের মধ্যে ১১টি দল নিশ্চিত হয়েছে। দলগুলো হলো: স্বাগতিক অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের