,

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

news-image

অনলাইন ডেস্ক : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ শনিবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রয়েছে।’

তিনি জানান, তার মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফিরলে জানাজা ও দাফন নিয়ে সিদ্ধান্ত হবে। তবে বনানী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শামসুল হুদা দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতা ও হার্টের সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ড. এ টি এম শামসুল হুদা ২০০৭ সালে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব নেন। তার নেতৃত্বে ২০০৮ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে দেশ-বিদেশে প্রশংসিত হয়।

সেই নির্বাচনে আওয়ামী লীগ ২৩০, বিএনপি ৩০ ও জাতীয় পার্টি ২৭ আসনে জয় লাভ করে।

শামসুল হুদা ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী ব্যবস্থার আধুনিকীকরণ ও নির্বাচন কমিশনের সাংবিধানিক মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি ২০১২ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

সে সময় কমিশনার হিসেবে তার সঙ্গী ছিলেন মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, তিনি ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত হন। দীর্ঘদিন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

চাকরি জীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই