,

টেলিকম খাতে প্রস্তাবিত নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রস্তাবিত ‘টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি-২০২৫’ নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে তাড়াহুড়ো করে এমন গুরুত্বপূর্ণ নীতিমালা প্রণয়ন করা উচিত নয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘একতরফাভাবে এমন নীতিমালা তৈরি হলে তা দেশের টেলিকম খাতের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে, নীতিমালায় নতুন প্রযুক্তির বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা নেই। এতে বড় কোম্পানিগুলো সুযোগ নেবে, আর ছোট কোম্পানিগুলো টিকে থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার এ ধরনের নীতিমালা চাপিয়ে দিতে চাইছে। অথচ এতে জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ‘এ ধরনের নীতিমালা তৈরির আগে প্রয়োজন ছিল সবার সঙ্গে আলোচনার। সরকার সেটা করেনি।’

এদিকে, একই দিন রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আনুপাতিক হারে ভোটের কথা বলে সরকার দেশে আরও স্বৈরশাসনের পরিবেশ তৈরি করতে চাইছে। বিএনপি গণতান্ত্রিক ভোট চায়, যেখানে জনগণের রায়ে যারা নির্বাচিত হবে, তারাই দেশ চালাবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড