,

উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাধীন বিচারব্যবস্থার সুফল ভোগ করতে হলে উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, আদালতে ফ্যাসিস্টদের বহাল রেখে স্বাধীন বিচারব্যবস্থার সুফল জনগণ ভোগ করতে পারবে না। তাই, উচ্চ এবং নিম্ন আদালতে ফ্যাসিস্টমুক্ত হতে হবে। তারপরে স্বাধীন বিচারব্যবস্থা সত্যিকার অর্থে কার্যকর হবে।

তিনি বলেন, আমাদের নেতাকর্মী, সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে তারা অবৈধভাবে সাজা দিয়েছে। সেই ফ্যাসিস্টদের যেন আমরা রক্ষা না করি। উচ্চ এবং নিম্ন আদালতে যাতে ফ্যাসিস্টের দোসরেরা না থাকে।

বিএনপির এই নেতা বলেন, তাদের অপরাধের জন্য শুধু চাকরি গেলে হবে না, তাদের বিচারও করতে হবে। যদি আমরা সেটি নিশ্চিত করতে পারি তাহলে সত্যিকার অর্থে স্বাধীন বিচারব্যবস্থা কার্যকর হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনার বিষয়ে সালাহউদ্দিন বলেন, বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে। তাই, নীতিগতভাবে একমত পোষণ করেছি, রাষ্ট্রপতির ক্ষমতাটা আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড