,

জাপানের দ্বীপে ২ সপ্তাহে ৯০০ ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের দক্ষিণাঞ্চলীয় একটি ঘনবসতিপূর্ণ দ্বীপে গত দুই সপ্তাহে ৯০০ বার ভূমিকম্প হয়েছে। সর্বশেষ গতকাল বুধবারও সেখানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। তাদের আশঙ্কা, যেকোনো সময় আরও ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। তবে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, কবে এসব ভূমিকম্প শেষ হবে, তা তারা বলতে পারছে না। আবহাওয়া সংস্থার ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ বিভাগের পরিচালক আয়াতাকা এবিতা এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, ‘২১ জুন থেকে তোকারা দ্বীপপুঞ্জের আশপাশের সমুদ্রে ভূকম্পন অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে।’

সরকারি তথ্যে দেখা গেছে, ২৩ জুন সবচেয়ে বেশি, ১৮৩টি ভূমিকম্প হয়। এরপর ২৬ জুন ১৫টি এবং ২৭ জুন ১৬টি ভূমিকম্প হয়। তবে ২৮ জুন তা বেড়ে ৩৪টিতে পৌঁছায় এবং ২৯ জুন হয় ৯৮টি। ৩০ জুন রেকর্ড হয় ৬২টি ভূমিকম্প।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট