সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পারমাণবিক কর্মসূচি ২ বছর পিছিয়েছে, দাবি পেন্টাগনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়েছে- এমন দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন।গতকাল বুধবার এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি জানান প্রধান মুখপাত্র শন পারনেল।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

শন পারনেল জানান, ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা দেশটির পারমাণবিক কর্মসূচিকে দুই বছর পিছিয়ে দিয়েছে। মার্কিন সামরিক অভিযান তার লক্ষ্য অর্জন করতে পেরেছে। যদিও তার এমন দাবির স্বপক্ষে তিনি কোনো প্রমাণ সরবরাহ করতে পারেননি।
এর আগে মার্কিন সামরিক বোমারু বিমান বি-২ গত ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ১ ডজনেরও বেশি ৩০ হাজার পাউন্ড (১৩ হাজার ৬শ’ কেজি) বাঙ্কার-বাস্টার বোমা এবং ২ ডজনেরও বেশি টমাহক স্থল আক্রমণকারী ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়।

উল্লেখ্য, যুদ্ধ শুরুর ১০ দিন পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করে। এর পাল্টা জবাবে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আর এ হামলার কয়েক ঘণ্টা পরেই প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েল-ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে দুই দেশের কর্মকর্তারা এ যুদ্ধের পর নিজেদের ‘ঐতিহাসিক বিজয়ী’ বলে দাবি করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক সুরে ইসরায়েলও বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে। তবে তেহরান বলছে অন্য কথা। তেহরান জানায়, তারা ইসরায়েলের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে। সরকার, পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সবই অক্ষত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার