,

‘ভুলে অস্ত্র বহন করেছেন তিনি, ইচ্ছাকৃত নয়’

news-image

অনলাইন ডেস্ক : যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অস্ত্রের লাইসেন্স পেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘তার ভুল হয়েছে সঙ্গে ম্যাগাজিন ক্যারি করা। ভুলে এটি বহন করেছেন তিনি। ইচ্ছাকৃত নয়।’
আজ বুধবার সকালে খামারবাড়ি বিএআরসিতে কৃষি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সমসাময়িক বিভিন্ন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বছর চাল আমদানি করা হয়েছে ও আগের চেয়ে স্টকও প্রচুর এবং ফলন ভালো হওয়ার পরেও বাজারে দাম বেশি, তাই এটির দাম নিয়ন্ত্রণে আনতে গণমাধ্যমের সহযোগিতা দরকার।

দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলেও এর জন্য ছাড় দেওয়া হবে না কাউকে- উল্লেখ করেন এই উপদেষ্টা। তিনি বলেন, বাজারে সোনালি মুরগীর দামও বেড়েছে। কোল্ড স্টোরেজ নিয়ে কাজ করছে সরকার।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুনের ভেতরে যে প্রকল্পগুলোর কাজ শেষ হয়েছে, তা বাস্তবায়ন হলে কতটুকু কৃষক উপকৃত হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। আবার বৃষ্টির পানি ধরে রাখা এবং খাল খনন নিয়েও কাজ করা হচ্ছে।

এ সময় মুরাদনগরের নারী নির্যাতন নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় জড়িতদের সঙ্গে সঙ্গেই আইনের আওতায় আনা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড