,

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলংকা

news-image

স্পোর্টস ডেস্ক : টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকার অধিনায়ক চারিত আসালঙ্কা। তিন পেসার নিয়ে মাঠে নামবে তারা। ওয়ানডে অভিষেক হচ্ছে পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের।

আজ বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

প্রেমাদাসার বাইশ গজ স্পিনাররা উপভোগ করলেও শ্রীলঙ্কা অধিনায়ক চারিত আসালঙ্কা এর আগে জানিয়েছেন, এটা মূলত ব্যাটিংবান্ধব উইকেট।

শ্রীলঙ্কা একাদশ:

নিশান মাদুস্কা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিত আসালঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, ইশান মালিঙ্গা ও আসিতা ফার্নান্ডো।

এদিকে ২০ বছর এবং ৩৩১ ওয়ানডে পর বাংলাদেশ দল এই প্রথম পাঁচ সিনিয়র খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামছে। তারা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

এদিকে, শ্রীলংকার মতো বাংলাদেশ দলও তিন পেসার খেলাবে। একাদশে থাকার কথা ছিল রিশাদ হোসেনের। কিন্তু ম্যাচের আগের দিন অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সুস্থও হয়ে যান। বুধবার ম্যাচের আগে তার ফিটনেস টেস্ট নিয়েছে টিম ম্যানেজমেন্ট। পেটের পীড়ায় ভোগা রিশাদকে শেষ পর্যন্ত না খেলানোর সিদ্ধান্ত হয়েছে। তার জায়গাতে ওয়ানডে অভিষেক হয়েছে তানভীরের।

একইভাবে লম্বা বিরতি দিয়ে শ্রীলঙ্কা সিরিজের দলে ঢোকা নাঈম শেখের একাদশে ঢোকার সম্ভাবনা ছিল। তবে আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে কিছু রান পাওয়া পারভেজ ইমনকে একাদশে নেওয়া হয়েছে। দারুণ ঘরোয়া মৌসুম পার করেছেন তিনি।

 

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ৫৭ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। যার মধ্যে ১২টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, বিপরীতে লংকানদের জয় ৪৩টিতে। বাকি ২টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। সিরিজ হিসেবেও আধিপত্য লংকানদের-মোট ১০টি দ্বিপাক্ষিক সিরিজে শ্রীলংকা জিতেছে ৬টিতে, বাংলাদেশ মাত্র ২টিতে (২০২১ ও ২০২৪ সালে), আর বাকি দুটি ড্র হয়েছে। ২০২৩ এবং ২০২৪ সালের মধ্যে অনুষ্ঠিত সর্বশেষ ৫টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩টিতে, বাকি ২টি জিতেছে শ্রীলংকা।

তিন ম্যাচ সিরিজের অন্তত একটিতে জিততে পারলেই বাংলাদেশের র‍্যাঙ্কিং ১০ থেকে ৯ নম্বরে উঠে আসবে। এই মুহূর্তে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিচে অবস্থান করছে বাংলাদেশ। তাই জয়ের সঙ্গে র‍্যাঙ্কিংয়ের পুরস্কারের হাতছানি মিরাজের সামনে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড