,

পদ্মায় জেলের ভেসাল জালে ধরা পড়ল বিশাল বোয়াল

news-image

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় রামা হালদার নামে এক জেলের ভেসাল জালে ১১ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ ধরা পড়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার আন্ধারমানিক ঘাটে মাছটি বিক্রিয়ের জন্য নিয়ে আসেন তিনি।

জানা যায়, বাহাদুরপুর গ্রামের জেলে রামা হালদার ভেসাল জাল দিয়ে পদ্মা নদী থেকে মাছ ধরেন। গতকাল রাতে পদ্মা নদীতে ভেসাল জাল ফেলার পরে জাল টানতেই উঠে আসে একটি বিশাল বোয়াল। এরপর মাছটি বিক্রির জন্য সকালে আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসলে হাঁকডাকে তিনি ১৫ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।

আন্ধারমানিক এলাকার রিদয় রাজবংশী জানান, ১১ কেজির বোয়াল মাছটি আন্ধারমানিক আড়তে নিয়ে আসলে হাঁকডাকে ১৫ হাজার ৭০০ টাকা দিয়ে আকাশ হালদার কিনে নেন। এই আড়তে নিয়মিতই এরকম বড় বড় মাছ পাওয়া যায়।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, পদ্মা নদীতে নিয়মিতই জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো ভাল দামে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট