সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের প্রথম পোস্টার প্রকাশ

news-image

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে ‘জুলাই স্মৃতি উদ্‌যাপন অনুষ্ঠানমালা’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচি আজ ১ জুলাই থেকে শুরু হয়েছে। তার অংশ হিসেবে আজ প্রকাশ করা হয়েছে জুলাইয়ের প্রথম পোস্টার।

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে পোস্টারটি প্রকাশিত হয়েছে। যেখানে এক পোস্টে বলা হয়েছে, ‘জুলাই ২০২৪-এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশীষ চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে দশটি পোস্টার এঁকেছেন। এই দশটি পোস্টারে ফুটে উঠবে কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছিল এবং জুলাইয়ে কী ঘটেছিল।’

জুলাই মাসজুড়ে প্রতিদিন ধারাবাহিকভাবে একটি করে পোস্টার প্রকাশ করা হবে বলে জানানো হয় ওই পোস্টে।

এদিকে, জুলাই স্মৃতি উদযাপনেরর অংশ হিসেবে আজ মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হবে। এছাড়া আজ জুলাই ক্যালেন্ডার দেওয়ার পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে গণ-স্বাক্ষর কর্মসূচি শুরু করা হবে। ১ আগস্ট পর্যন্ত চলবে এ কার্যক্রম।

আগামী ৫ আগস্ট পর্যন্ত মাঝেমধ্যে বিরতি দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। যেমন ১ জুলাইয়ের পর ৫ জুলাই, এরপর ৭ জুলাই ও ১৪ জুলাই অনুষ্ঠানমালা আছে।

আগামী ৫ আগস্ট ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, ৩৬ জেলার কেন্দ্রে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, ‘৩৬ ডেইজ অভ জুলাই’সহ জুলাইয়ের অন্যান্য ডকুমেন্টারি প্রদর্শন, ড্রোন শোর আয়োজন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা