,

জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনে ব্যবস্থা নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উৎখাতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অনুষ্ঠান উদযাপনে পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার।

তিনি বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো দেশব্যাপী অনেক কর্মসূচি পালন করবে। কীভাবে কর্মসূচি নির্বিঘ্নে পালন করা যায়- আমরা তা নিয়ে আলোচনা করেছি।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন ।

দেশব্যাপী এই অনুষ্ঠান উদ্‌যাপনকে ঘিরে কোনো হুমকি আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নিরাপত্তা হুমকি নেই।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি ঘটে যাওয়া কুমিল্লার মুরাদনগর এবং পটুয়াখালীর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়েছে ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থার পদক্ষেপের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
Ezoic

সাম্প্রতিক এক গবেষণার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ৬২ শতাংশ মানুষ বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা জনসাধারণের প্রতিক্রিয়া বিচার করি এবং সেই অনুযায়ী কাজ করি।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বকশ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট