,

গাজায় ইসরায়েলি হামলায় সকাল থেকে নিহত ৮০ ফিলিস্তিনি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গোটা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর লাগাতার হামলায় সোমবার (৩০ জুন) সকাল থেকে অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র।

নিহতদের মধ্যে উত্তর গাজায় ৫৭ জন ফিলিস্তিনি এবং দক্ষিণ গাজার রাফাহর উত্তরে ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে সহায়তা পেতে আসা ১৫ জন মানুষ রয়েছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ সংস্থার ত্রাণ নিতে গিয়ে ৬০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

ইসরায়েলি বাহিনী একাধিক স্থানে বিমান হামলা ও গোলাবর্ষণ চালায়, যার অধিকাংশই সাধারণ মানুষ ও ত্রাণপ্রত্যাশীদের ওপর পরিচালিত হয়েছে বলে অভিযোগ করছে স্থানীয়রা।

হামলার মাত্রা ও হতাহতের সংখ্যা থেকে বোঝা যাচ্ছে, গাজায় মানবিক বিপর্যয় আরও গভীরতর হচ্ছে। চলমান আলোচনা ও সম্ভাব্য যুদ্ধবিরতির গুঞ্জনের মধ্যেই গাজায় হামলার তীব্রতা বেড়েছে।

সর্বশেষ কয়েক ঘণ্টার মধ্যে খান ইউনিসের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি জনসমাবেশে ভারী কামান হামলা চালানো হয়। ওই এলাকাটি ত্রাণ বিতরণ কেন্দ্র ও ইসরায়েলি ট্যাংক কিংবা সাঁজোয়া যান থেকে অনেক দূরে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমবেত জনতা কোনো ধরনের হুমকি ছিল না, তারা কেবল খাবার সহায়তার জন্য অপেক্ষা করছিলেন।

গাজার সমুদ্রবন্দরের কাছে একটি বাস্তুচ্যুত শরণার্থী কেন্দ্রের মাঝখানেও বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এই কেন্দ্রটি গরমে অতিষ্ঠ হয়ে পড়া হাজারো বাস্তুচ্যুত মানুষের জন্য একটি অস্থায়ী আশ্রয় হিসেবেই ব্যবহৃত হচ্ছিল। হামলায় গাজা বন্দরের নিকটে এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন। আহতের সংখ্যা এর দুই গুণেরও বেশি, যাদের অবস্থা গুরুতর এবং সবাইকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে হাসপাতালে চিকিৎসা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে, কারণ সেখানে চিকিৎসক, নার্স ও ওষুধের চরম সংকট চলছে। চিকিৎসা সেবা না পেয়ে আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর মুখে পড়ছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।

এদিকে হামাস জানিয়েছে সোমবার আরও এক ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে মৃত্যুবরণ করেছেন। এনিয়ে এখন পর্যন্ত ২২ জন ইসরায়েলি কারাগারে মৃত্যুবরণ করেছেন। হামাস কারাগারে মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে। ইসরায়েলি কারাগারে নির্মম অত্যাচার ও অমানবিক পরিস্থিতির কারণেই তাদের মৃত্যু হয়েছে। সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট