,

রিকশায় প্যাডেল মেরে ঢাকা থেকে বিদায় নিলেন জার্মান রাষ্ট্রদূত

news-image

নিজস্ব প্রতিবেদক : চার বছর দায়িত্ব পালন শেষে ঢাকা থেকে বিদায় নিয়েছেন জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার। সস্ত্রীক ঢাকার বারিধারা এলাকায় রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন অখিম।

সোমবার (৩০ জুন) নিজের এক্স হ্যান্ডেলে বিদায়ী বার্তায় অখিম লিখেছেন, বাংলাদেশে আমাদের শেষ দিন। চমৎকার কয়েকটি বছর কাটানোর পর আমরা প্যাডেলিং (রিকশা) করে বাড়ির উদ্দেশে রওনা হয়েছি। বাংলাদেশ সবসময় আমাদের হৃদয়ে থাকবে।

এক্স হ্যান্ডেলে ৩২ সেকেন্ডর একটি ভিডিও বার্তায় দেখা যায়, রাষ্ট্রদূত অখিম ট্রস্টার লুঙ্গি পরে মাথায় গামছা বেঁধে সস্ত্রীক রিকশা চালিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশে চার বছর খুব চমৎকার সময় কাটানোর পর ঢাকা থেকে বিদায় নিচ্ছি। বার্লিন থেকে ঢাকা মাত্র সাত হাজার কিলোমিটার দূরত্বে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড