,

শেখ পরিবারের নামে থাকা সহস্রাধিক অবকাঠামোর নাম পরিবর্তন

news-image

বিশেষ সংবাদদাতা : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদের নামে থাকা প্রায় এক হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার।

বৃহস্পতিবার (২৬ জুন) প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।

সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় এক হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে সরকার। পরিবর্তিত ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- সেনানিবাস, বিমান ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

এরই মধ্যে এ প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই