,

কোটির ক্লাবে আমিরের সিনেমা ‘সিতারে জামিন পার’

news-image

বিনোদন ডেস্ক : তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত আমির খানের সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এরপর অনেকটাই আড়ালে ছিলেন বলিউডের এই সুপারস্টার। তবে এবার সেই হতাশা কাটিয়ে নতুন ছবি ‘সিতারে জামিন পার’ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছেন তিনি।

গত শুক্রবার মুক্তি পায় ‘সিতারে জামিন পার’। মুক্তির প্রথম দিনেই ছবিটি দেশীয় বক্স অফিসে আয় করে ১০ কোটি ৭ লাখ রুপি। এরপর প্রতিদিনই ছবির আয় বেড়েছে। দ্বিতীয় দিনে ২০ কোটি ২ লাখ, তৃতীয় দিনে ২৭ কোটি ২৫ লাখ, চতুর্থ ও পঞ্চম দিনে সমানভাবে ৮ কোটি ৫ লাখ করে রুপি আয় করেছে।

এই হিসেবে এখন পর্যন্ত শুধু ভারতের বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৭৫ কোটি রুপির বেশি। অন্যদিকে, বিশ্বের অন্যান্য দেশে আয় মিলিয়ে ‘সিতারে জামিন পার’ ৫ দিনেই ১২৩ কোটি রুপি অর্জন করেছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্য অনুসারে, ছবিটি মুক্তির মাত্র চার দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এই ছবিটি সানি দেওলের ‘জাট’ ছবির আয়ের রেকর্ডও অতিক্রম করবে।

আর এস প্রসন্ন পরিচালিত এই ছবিতে আমির খানকে দেখা গেছে একজন বাস্কেটবল কোচের ভূমিকায়, যিনি নিউরোডাইভারজেন্ট শিশুদের নিয়ে একটি দল গঠন করে তাদের প্রশিক্ষণ দেন। ছবিতে আমির খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।

সামাজিক বার্তা ও মানবিক আবেগে ভরপুর এই সিনেমাটি দর্শকদের কাছে ইতিবাচক সাড়া ফেলেছে, যা আমির খানের ক্যারিয়ারে এক নতুন মোড় এনে দিয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট