,

অস্ত্রোপচারের সময় আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার ফুটবলে ঘটল করুণ এক ঘটনা। ফুটবলার হিসেবে হাঁটুর অস্ত্রোপচার খুব সাধারণ একটি ঘটনা হলেও এতেই প্রাণ গেছে আর্জেন্টিনার তরুণ ফুটবলার কামিলো নুইনের জীবন।

আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব সান তেলমোতে খেলতেন নুইন। ক্লাবটি নিশ্চিত করেছে, হাঁটুর অস্ত্রোপচারের সময় মারা গেছেন মিডফিল্ডার কামিলো নুইন। একদিনের জন্য ক্লাবের নিয়মিত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে ও শোক প্রকাশের নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

মূলত, মেনিস্কাল ও ক্রুসিয়েট লিগামেন্ট চোটের চিকিৎসায় এই অস্ত্রোপচার করা হচ্ছিল নুইনের। তবে এই প্রক্রিয়ায় ১৮ বছর বয়সী এই ফুটবলার কীভাবে মারা গেলেন সেটি এখনো জানা যায়নি।

২০২২ সালে সান তেলমোতে নাম লিখিয়েছিলেন নুইন। আর্জেন্টাইন পরাশক্তি বোকা জুনিয়র্স ও ইন্দিপেন্দিয়েন্তের একাডেমিতে বেড়ে উঠেছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বিভিন্ন ক্লাব ও ফুটবল সংস্থাগুলি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট