,

হাসিনাকে পুশইন করুন: ভারতকে দুদু

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘নিজেদের নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে পাঠাবেন না, বরং যে স্বৈরাচার হাসিনাকে আপনারা অবৈধভাবে আদর-আপ্যায়ন করে রেখেছেন, তাকেই পুশইন করুন। শুধু শেখ হাসিনা নয়, বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে আপনার দেশে পালিয়ে আছে, তাদেরকেও পুশইন করুন।‘

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করলেও গত ৫০-৫৫ বছরে বন্ধুসুলভ আচরণ আমরা পাইনি। যা পেয়েছি, তা অত্যন্ত মর্মান্তিক। আমাদের তিস্তা নদীতে পানি নেই, পানি চুক্তিও নেই। ৫০ বছর ধরে ভারত শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু চুক্তি করেনি।’

তিনি বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তাও মর্মান্তিক। প্রতিদিন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করছে ভারত সরকার। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বলেছেন, বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দেওয়া হচ্ছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের যেসব নাগরিক টাকা চুরি করে ভারতে পালিয়েছে, তাদের পুশ করুন, আপনার দেশের নাগরিকদের নয়। শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী, দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন, তাকে যদি আপনারা আদর করে রাখেন আর নিজের নাগরিকদের পুশ করেন, সেটা মেনে নেওয়া যায় না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান। তাহলে বুঝব, একটা ভালো কাজ করেছেন। তাকে রেখে নিজের নাগরিকদের পুশ করবেন এটা মেনে নেওয়া যায় না।’

‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের দপ্তর সম্পাদক এস কে সাদী প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট