,

২০-২৫ বছর পরে এ সবুজ থাকবে না: সৈয়দা রিজওয়ানা হাসান

news-image

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : এখন যেদিকেই তাকান শুধু সবুজ আর সবুজ আগামী ২০/২৫ বছর পরে এ সবুজ থাকবে না, এ ধ্বংস প্রক্রিয়া শুরু হয়েছে ২০১০ সাল থেকে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পূর্বাচল নতুন শহরের হারার বাড়ি চত্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং বন অধিদপ্তরের যৌথ উদ্যোগে সড়ক বিভাজন, ফুটপাত, খাল জলাশয়ের পাড় এবং অন্যান্য জায়গায় বনায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করেছি, আদালতে গিয়ে শেষ পর্যন্ত ১৪৪ একর বনভূমি রক্ষা করতে পেরেছি। উপশহরের আবহাওয়াটা একদম বনের মতোই ছিল। সেটা আমরা মানুষের আবাসনের জন্য ধ্বংস করেছি।

তিনি আরও বলেন, শহরের ইকোসিস্টেম একবার নষ্ট হলে তা পুনর্গঠন কঠিন হয়ে পড়ে। তাই আমাদের শহরের প্রতিবেশ রক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে। গাছ শুধু রোপণ করলেই হবে না, তাদের যত্ন ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। সবুজ পরিসর বাড়িয়ে একটি বাসযোগ্য ঢাকা গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব ড. ফারহিনা আহমেদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট