,

বেবিচক চেয়ারম্যানকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

news-image

নিজস্ব প্রতিবেদক : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান পদ থেকে এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

তবে বেবিচকের নতুন চেয়ারম্যান কে হবেন, সেই বিষয়ে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৯ আগস্ট মঞ্জুর কবীর ভুঁইয়াকে বেবিচকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাকে পদ থেকে সরিয়ে নেওয়া হলো।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট