,

‘তাণ্ডব’কে পেছনে ফেলে এগিয়ে ‘উৎসব’

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফীর পরিচালনায় সিনেমাটি ইতিমধ্যেই ঝড় তুলেছে হলগুলোতে। তবে তানিম নূরের ‘উৎসব’ও দেখাচ্ছে চমক। মুক্তির তৃতীয় সপ্তাহেও কমছে না ভিড়, বরং বেড়েই চলেছে এর দর্শক। সঙ্গে বাড়ছে হল ও শো সংখ্যাও। এ নিয়ে উচ্ছ্বসিত সিনেমার পরিচালক।

মাত্র ১৬ দিনেই তারকাবহুল ‘উৎসব’র টিকিট বিক্রি হয়েছে ২ কোটিরও বেশি। শুধু তাই নয়, শাকিব খানের ‘তাণ্ডব’কেও ছাড়িয়ে গেছে সিনেমাটি। খোঁজ নিয়ে জানা যায়, মুক্তির ১৮তম দিনে মাল্টিপ্লেক্সের ২৯টি শো থেকে আয় করেছে ২১ লাখ ৭৮ হাজারেরও বেশি টাকা আর একইদিনে মাল্টিপ্লেক্সের ৫৮ শো থেকে শাকিবের ‘তাণ্ডব’ আয় করেছে ১৯ লাখ ৬২ হাজার টাকা।

পরিবার নিয়ে দেখার মতো বর্তমান সময়ে ভালো মানের একটি সিনেমা ‘উৎসব’। এটি দেখার পর দর্শকেরা ফিরে যাচ্ছেন তাদের অতীতে- প্রেক্ষাগৃহ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন এমন মন্তব্য। আর এই মন্তব্যগুলোই দিনের পর দিন চমক দেখিয়ে যাচ্ছে সিনেমাটির বেলায়।

সিনেমাটি নিয়ে দর্শকের এমন সাড়ায় অভিভূত পরিচালক তানিম নূর। ‘উৎসব’ ব্লকবাস্টারের দিকে এগোচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘ব্লকবাস্টার হবে কি না জানি না। তবে এখন পর্যন্ত যা হচ্ছে তা দারুণ। দর্শকের কাছ থেকে যে ভালোবাসাটা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। আমরা চাই ছবিটা আরও দর্শক দেখুক। এখন সেটা কতদূর যায়, সেটা সময়ই বলবে।’

ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’ সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।

 

এ জাতীয় আরও খবর

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই