,

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে এখন থেকে আর হাউজবোট নিয়ে যেতে পারবেন না পর্যটকরা। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকবাহী হাউজবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

গতকাল রবিবার সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষয়টি রাতে জেলা প্রশাসন ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক পেজে প্রচার করা হয়।

নিষেধাজ্ঞা জারির আদেশে বলা হয়, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধকল্পে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউজবোটের গমনাগমন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকারক যাবতীয় কার্যকলাপ থেকে সকলকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হলো।

আরও বলা হয়, সুনামগঞ্জের সকল পর্যটন স্পটে জেলা প্রশাসনের বিভিন্নসময় জারিকৃত নির্দেশনা আবশ্যিকভাবে পালনের নির্দেশনা দেওয়া হলো। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ২১ জুন শনিবার পর্যটকদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ১৩টি নির্দেশনা জারি করে জেলা প্রশাসন।

উল্লেখ্য, সুনামগঞ্জ জেলা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় টাঙ্গুয়ার হাওরের অবস্থান। এই হাওরের আয়তন ১২ হাজার ৬৫৫ হেক্টর। হাওরে ছোট-বড় ১০৯টি বিল রয়েছে। হাওরের ভেতরে জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে অসংখ্য খাল ও নালা। মেঘালয় হাওরের পাদদেশে টাঙ্গুয়ার নীল জলরাশির প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য পর্যটকদের আকৃষ্ট করে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড